Tuesday, July 10, 2007

অভ্র সমালোচনা

আমার অন্যতম প্রিয় বাংলা সফটওয়্যার অভ্র। সেই ২.২ ভার্সন থেকে ব্যাবহার করে আসছি। প্রথমে সুত্র ছিল অধুনালুপ্ত কম্পিউটার জগতে র এক প্রতিবেদন থেকে। তখন ওই পত্রিকার সিডিতে পেয়েছিলাম ০.৯ ভার্সন। কেবল বিজয় শিখছি নতুন ব্যাবহারকারী হিসাবে কম্পিউটার শিখছি। কেন যেন বিজয় ছেড়ে অভ্র ভালো লেগে গেল।স্বীকার করতে দোষ নেই অঅঅঅঅঅঅঅঅঅষাধারণ একটা কাজ করেছিল মেহেদী হাসান নটরডেম কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। তারপর সেই যে শুরু আর থামাথামি নেই।
অমিক্রণ ল্যাবের সাপোর্ট ফোরামে ব্যাবহারকারীদের ফিচার আব্দারের যন্ত্রণায় অভ্র তে বিশাল বিশাল সব ফিচার যোগ হয়েছে প্রতিটা ভার্সনে। কেউ বলছে এটা চাই , ওটা নাই কেন..ইত্যাদি আর অভ্র টিম বসে বসে সেই ফিচার যোগ করে চলেছে। কেউ ভেবে দেখছে না বিনামূল্যের এই পণ্যের জন্য সে কিভাবে খাটছে ।
ফোরামে চাহিদা পেশ করেই ব্যাবহার কারীরা খালাস আর চিন্তা শুরু অভ্র টিমের।
একন এই ৪.৫.১ ভার্সনে যত গুলো ফিচার আছে .. আমি বুকে হাত দিয়ে বলতে পারি বেশীরভাগ লোকেরই এগুলো দরকার হয় না।
তাই উচিৎ রাশ টেনে ধরা । এভাবে আব্দার পূরণ করা আর বেশী দরকার নেই।যত দিতে থাকবেন চাহিদা বাড়তেই থাকবে (তাতে অবশ্য নতুন কোন চমৎকার আইডিয়া থাকতেই পারে।)। অবশ্য একজন ডেভেলাপারের দৃষ্টিকোণ থেকে সেটা মোটেই সহনীয় নয়। তাই আমার মনে হয় এখন স্কীন এবং আনুসঙ্গিক বিষয়ে মনোযোগ দেওয়া উচিৎ। আবার ডাউনলোডের ক্ষেত্রে আমার মনে হয় সময় এসেছে বেছে নেওয়ার সুযোগ থাকাটা। যেমন আমার শুধু ইউনিবিজয় লেআউট হলেই চলে , সুতরাং আমার ন্যাশনাল ,বর্ণনা, অভ্র ইজি ,ফোনেটিক এগুলো দরকার নেই। তারচেয়ে বরং কনভার্টারটা থাকাটা বেশী জরুরী। সুতরাং এমনটা করা যেতে প্রোডাক্ট প্যাকেজিং এর সময় এই অপশনগুলো ব্যাবহারকারী বেছে নেবে ফলে ডাউনলোডের সাইজটাও সাইজ হয়ে যাবে …{(এভাবে আব্দার পূরণ করা আর বেশী দরকার নেই।যত দিতে থাকবেন চাহিদা বাড়তেই থাকবে) — স্ববিরোধিতা নয় তো!!}

Monday, June 11, 2007

মজায় আছি!!

আমি বেশ মজায় আছি অভ্র পোর্টেবল পেয়ে। যেটা অনেক দিন আগে থেকেই দরকার ছিল। এখন আমার বাংলা লেখার জন্য পিসি নিভর্রতা কমল । আরও ভালো ব্যাপার হলো এটাকে সরাসরি পোর্টেবলঅ্যাপস্ এর সাথেও ব্যবহার করতে পারছি। এই জন্য যে ট্রিকস সেটির জন্য ধন্যবাদ বাংলাভাই ওরফে রিফাতকে।খুবই সহজ একটা ট্রিকস। অভ্র পোর্টেবল এর পুরো ফোল্ডারটিকে পোর্টেবল অ্যাপস্‌ ফোল্ডারে নিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর PortableApps start > Options> Refresh App Icons. ব্যস কাজ শেষ।

এখন আর আমাকে সাইবার ক্যাফেতে প্রত্যেকবার ডাউনলোড করতে হয় না আভ্র স্ট্যান্ডার্ড এর ৭ মে.বা.ফাইল।

Monday, April 30, 2007

গুগল AdSense

Google AdSense..জিনিস টা আমি ভালো মত বুঝি না। তারপরও এটাতে যোগ দিলাম।দেখি ফলাফল কি দাঁড়ায়।

Monday, April 16, 2007

বাংলায় ব্লগারদের জন্য সুখবর: মাথা বেচে খাই যারা: ব্লগস্পটের জন্য বাংলা টেমপ্লেট

মাথা বেচে খাই যারা: ব্লগস্পটের জন্য বাংলা টেমপ্লেট তৈরী করেছেন মাহবুব মুর্শেদ। আমার মত যারা বাংলায় ব্লগিং করেন তাদের জন্য এ টেমপ্লেট খুবই কার্যকরী হবে বলে আমার ধারনা।

Monday, March 19, 2007

অভ্র ভার্সন ৪.০ আসছে খুব শীঘ্রই


আমার অন্যতম পছন্দের সেরা বাংলা সফটওয়্যার অভ্র এর চতুর্থ ভার্সন খুব শিঘ্রই অবমুক্ত হবে । গত ১৭ই মার্চ আমি অমিক্রণল্যাব থেকে পাওয়া ই-মেইলে জানতে পারলাম ।
কি কি নতুন থাকছে এই ভার্সনে দেখে নিই (cut ,copy & paste from the mail)।





নতুন ভার্সনে যা যা থাকছে :

  1. Fully Windows Vista Compatible (32 bit). Of course it will also run in Windows2000, Xp, 2003…
  2. Full support for "Old Style Typing": Users of old ASCII based Bangla softwares (like Bijoy, Proshika, Proborton etc.) will be most benefited from it. Who said we must change our typing habit if we use Unicode! :)
  3. Keyboard Layout Editor: Create your own Keyboard Layouts, or modify an existing one. We swear, creating/modifying keyboard layouts was never been easier than this! Combining this feature with "Full Old Style Typing", you may even forget that you are using Avro Keyboard, instead of Bijoy, Proshika etc. commercial typing systems (Of course, we cannot distribute copyrighted keyboard layouts, you have to build your own) .
  4. Full Skin Support: Bored with old look with Avro Keyboard? Its time to change skin, and yes, it is fresher than ever!
  5. Full Skin Support: Bored with old look with Avro Keyboard? Its time to change skin, and yes, it is fresher than ever!
  6. There are lots more inside. Just count the days; the best free Bangla typing software become lovable again, as before… :)

সুতরাং দিন গোনা শুরু করুন। কারণ এটি আসছে ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসে।