উৎসবের সমারোহ
এবারের শরৎকাল টা বেশ আনন্দের ।এই শরতে দুই টা উৎসব একসাথে এসে হাজির। ২ দিন পরেই ঈদ আর তার এক সপ্তাহ পরেই দূর্গা পূজা । মনে হয় এরকম উৎসবের সহাবস্থান বেশ কমই এসেছে।
সবাইকে শুভেচ্ছা এই দুই উৎসবের।
এই হল মোর খেরো খাতা ইচ্ছে হলেই লিখি যা তা।
এবারের শরৎকাল টা বেশ আনন্দের ।এই শরতে দুই টা উৎসব একসাথে এসে হাজির। ২ দিন পরেই ঈদ আর তার এক সপ্তাহ পরেই দূর্গা পূজা । মনে হয় এরকম উৎসবের সহাবস্থান বেশ কমই এসেছে।
সবাইকে শুভেচ্ছা এই দুই উৎসবের।
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Wednesday, October 10, 2007
4
টি মন্তব্য
আখ্যা (লেবেল)
ঈদ,
উৎসব,
দূর্গোৎসব,
শুভেচ্ছা।
আমার অন্যতম প্রিয় বাংলা সফটওয়্যার অভ্র। সেই ২.২ ভার্সন থেকে ব্যাবহার করে আসছি। প্রথমে সুত্র ছিল অধুনালুপ্ত কম্পিউটার জগতে র এক প্রতিবেদন থেকে। তখন ওই পত্রিকার সিডিতে পেয়েছিলাম ০.৯ ভার্সন। কেবল বিজয় শিখছি নতুন ব্যাবহারকারী হিসাবে কম্পিউটার শিখছি। কেন যেন বিজয় ছেড়ে অভ্র ভালো লেগে গেল।স্বীকার করতে দোষ নেই অঅঅঅঅঅঅঅঅঅষাধারণ একটা কাজ করেছিল মেহেদী হাসান নটরডেম কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। তারপর সেই যে শুরু আর থামাথামি নেই।
অমিক্রণ ল্যাবের সাপোর্ট ফোরামে ব্যাবহারকারীদের ফিচার আব্দারের যন্ত্রণায় অভ্র তে বিশাল বিশাল সব ফিচার যোগ হয়েছে প্রতিটা ভার্সনে। কেউ বলছে এটা চাই , ওটা নাই কেন..ইত্যাদি আর অভ্র টিম বসে বসে সেই ফিচার যোগ করে চলেছে। কেউ ভেবে দেখছে না বিনামূল্যের এই পণ্যের জন্য সে কিভাবে খাটছে ।
ফোরামে চাহিদা পেশ করেই ব্যাবহার কারীরা খালাস আর চিন্তা শুরু অভ্র টিমের।
একন এই ৪.৫.১ ভার্সনে যত গুলো ফিচার আছে .. আমি বুকে হাত দিয়ে বলতে পারি বেশীরভাগ লোকেরই এগুলো দরকার হয় না।
তাই উচিৎ রাশ টেনে ধরা । এভাবে আব্দার পূরণ করা আর বেশী দরকার নেই।যত দিতে থাকবেন চাহিদা বাড়তেই থাকবে (তাতে অবশ্য নতুন কোন চমৎকার আইডিয়া থাকতেই পারে।)। অবশ্য একজন ডেভেলাপারের দৃষ্টিকোণ থেকে সেটা মোটেই সহনীয় নয়। তাই আমার মনে হয় এখন স্কীন এবং আনুসঙ্গিক বিষয়ে মনোযোগ দেওয়া উচিৎ। আবার ডাউনলোডের ক্ষেত্রে আমার মনে হয় সময় এসেছে বেছে নেওয়ার সুযোগ থাকাটা। যেমন আমার শুধু ইউনিবিজয় লেআউট হলেই চলে , সুতরাং আমার ন্যাশনাল ,বর্ণনা, অভ্র ইজি ,ফোনেটিক এগুলো দরকার নেই। তারচেয়ে বরং কনভার্টারটা থাকাটা বেশী জরুরী। সুতরাং এমনটা করা যেতে প্রোডাক্ট প্যাকেজিং এর সময় এই অপশনগুলো ব্যাবহারকারী বেছে নেবে ফলে ডাউনলোডের সাইজটাও সাইজ হয়ে যাবে …{(এভাবে আব্দার পূরণ করা আর বেশী দরকার নেই।যত দিতে থাকবেন চাহিদা বাড়তেই থাকবে) — স্ববিরোধিতা নয় তো!!}
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Tuesday, July 10, 2007
4
টি মন্তব্য
আখ্যা (লেবেল)
avro,
criticize
আমি বেশ মজায় আছি অভ্র পোর্টেবল পেয়ে। যেটা অনেক দিন আগে থেকেই দরকার ছিল। এখন আমার বাংলা লেখার জন্য পিসি নিভর্রতা কমল । আরও ভালো ব্যাপার হলো এটাকে সরাসরি পোর্টেবলঅ্যাপস্ এর সাথেও ব্যবহার করতে পারছি। এই জন্য যে ট্রিকস সেটির জন্য ধন্যবাদ বাংলাভাই ওরফে রিফাতকে।খুবই সহজ একটা ট্রিকস। অভ্র পোর্টেবল এর পুরো ফোল্ডারটিকে পোর্টেবল অ্যাপস্ ফোল্ডারে নিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর PortableApps start > Options> Refresh App Icons. ব্যস কাজ শেষ।
এখন আর আমাকে সাইবার ক্যাফেতে প্রত্যেকবার ডাউনলোড করতে হয় না আভ্র স্ট্যান্ডার্ড এর ৭ মে.বা.ফাইল।
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Monday, June 11, 2007
0
টি মন্তব্য
আখ্যা (লেবেল)
portableApps,
অভ্র পোর্টেবল,
বাংলা সফটওয়্যার
Google AdSense..জিনিস টা আমি ভালো মত বুঝি না। তারপরও এটাতে যোগ দিলাম।দেখি ফলাফল কি দাঁড়ায়।
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Monday, April 30, 2007
0
টি মন্তব্য
মাথা বেচে খাই যারা: ব্লগস্পটের জন্য বাংলা টেমপ্লেট তৈরী করেছেন মাহবুব মুর্শেদ। আমার মত যারা বাংলায় ব্লগিং করেন তাদের জন্য এ টেমপ্লেট খুবই কার্যকরী হবে বলে আমার ধারনা।
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Monday, April 16, 2007